ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo মহিপুরে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ Logo মহিপুরে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত : বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে বাবাদের অঙ্গীকার।। Logo মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মহিপুরে ১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকার অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo মহিপুরে ১০ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ‘নুডুলস’ ও তার স্ত্রী গ্রেফতার Logo কুয়াকাটায় ৩ জন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার ৪৮ পিস ইয়াবা উদ্ধার Logo মহিপুরে কৃষক হত্যা মামলার বাদীর বিরুদ্ধে আসামিপক্ষের বাড়িঘর লুটপাটের অভিযোগ Logo মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের দায়িত্বে অবহেলা ও মালামাল লুটের অভিযোগ
আজকের শিরোনামঃ

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনা: পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের।

  • আপডেট সময় : ১২:২১:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রাব্বি (১৮) ও আবির (১৬) এবং পথচারী মিম গুরুতর আহত হয়েছেন।
​মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির মোটরসাইকেলে করে কুয়াকাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লেম্বুরবন ময়লা পয়েন্ট এলাকায় হঠাৎ মিম নামের এক পথচারী নারী রাস্তা পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে আরোহী তিনজন ও ওই পথচারী নারী গুরুতর আহত হন।

​স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত পথচারী মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার শিকার চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জিসান নামের কিশোরটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।”
​মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ হাসপাতালে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনা: পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের।

আপডেট সময় : ১২:২১:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬