পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. সিদ্দিক মাতুব্বর (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটে মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই/এএসআই) মোঃ আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সিদ্দিক মাতুব্বর মহিপুর থানার খাজুরা এলাকার মোঃ বজলুর রহমান মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সিআর-২৪২/১৭ মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে সিআর-১৪৮৮/২৩ (ধারা ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড) মামলার আরও একটি গ্রেফতারি পরোয়ানা থানায় মূলতবী ছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ চলছে।
















