পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজ ফরাজী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ শাহীন হাওলাদার (৩০) নামে তার এক সহযোগী সুকৌশলে পালিয়ে যান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১০:৩৫ ঘটিকায় মহিপুর থানাধীন আলীপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী: মোঃ রিয়াজ ফরাজী (৩৫), পিতা- মোঃ সেলিম ফরাজী, মাতা- মোসাঃ সালেহা বেগম, সাং- পশারীবুনিয়া, ইউনিয়ন- লালুয়া, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী।
পলাতক আসামী: মোঃ শাহীন হাওলাদার (৩০), পিতা- মৃত ওমর আলী হাওলাদার, মাতা- মোসাঃ শাহিনুর বেগম, সাং- নজীবপুর (০৫ নং ওয়ার্ড), থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী।
পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাজারের জাফর হাওলাদারের চায়ের দোকানের দক্ষিণ পাশে মাটির রাস্তার ওপর ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন আসামীরা। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ রিয়াজ ফরাজীকে হাতেনাতে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যান সহযোগী শাহীন হাওলাদার।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার বলেন,
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মহিপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৫, তারিখ: ১৫/০৯/২০২৬, জিআর-১২৫/২৫)। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
















