ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo মহিপুরে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ Logo মহিপুরে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত : বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে বাবাদের অঙ্গীকার।। Logo মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মহিপুরে ১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকার অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo মহিপুরে ১০ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ‘নুডুলস’ ও তার স্ত্রী গ্রেফতার Logo কুয়াকাটায় ৩ জন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার ৪৮ পিস ইয়াবা উদ্ধার Logo মহিপুরে কৃষক হত্যা মামলার বাদীর বিরুদ্ধে আসামিপক্ষের বাড়িঘর লুটপাটের অভিযোগ Logo মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের দায়িত্বে অবহেলা ও মালামাল লুটের অভিযোগ
আজকের শিরোনামঃ

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী মহিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল এবং আলোচনা সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ, যুগ্ন-সাধারন সম্পদক ইউসুফ হাওলাদার বাদল,মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আঃ বারেক, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা ওলামা দলের সভাপতি ক্বারী আজিজুর রহমান পাটোয়ারী, থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদ খান, থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মহিপুর সদর ইউনিয়ন বিনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আকন ফিরোজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মহিপুর সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওঃ শাহআলম মাতুব্বর।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বানও জানান বক্তারা।

পরে শহিদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬