ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo মহিপুরে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ Logo মহিপুরে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত : বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে বাবাদের অঙ্গীকার।। Logo মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মহিপুরে ১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকার অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo মহিপুরে ১০ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ‘নুডুলস’ ও তার স্ত্রী গ্রেফতার Logo কুয়াকাটায় ৩ জন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার ৪৮ পিস ইয়াবা উদ্ধার Logo মহিপুরে কৃষক হত্যা মামলার বাদীর বিরুদ্ধে আসামিপক্ষের বাড়িঘর লুটপাটের অভিযোগ Logo মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের দায়িত্বে অবহেলা ও মালামাল লুটের অভিযোগ
আজকের শিরোনামঃ

কলাপাড়ায় হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৪৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ধুলাসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে এবং মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ৫ নং ওয়ার্ডের ‘সর্বস্তরের সাধারণ জনগণ’-এর ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার সময় ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হামলার খবর পেয়ে তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত ও রক্তাক্ত হারিচ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু মানবিক দায়িত্ব পালন করার পরও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ষড়যন্ত্রের অংশ হিসেবে হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে একজন জনপ্রতিনিধিকে এ ধরনের মামলায় জড়ানো অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় জামাল শিকদার, শহিদুল ইসলামসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই জমি-সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার নয়াকাটা গ্রামে হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কলাপাড়ায় হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬