ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo মহিপুরে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ Logo মহিপুরে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত : বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে বাবাদের অঙ্গীকার।। Logo মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মহিপুরে ১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকার অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo মহিপুরে ১০ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ‘নুডুলস’ ও তার স্ত্রী গ্রেফতার Logo কুয়াকাটায় ৩ জন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার ৪৮ পিস ইয়াবা উদ্ধার Logo মহিপুরে কৃষক হত্যা মামলার বাদীর বিরুদ্ধে আসামিপক্ষের বাড়িঘর লুটপাটের অভিযোগ Logo মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের দায়িত্বে অবহেলা ও মালামাল লুটের অভিযোগ
আজকের শিরোনামঃ

মহিপুর ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ: কারণ হিসেবে নৈতিক অবক্ষয়ের অভিযোগ

  • আপডেট সময় : ১১:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫০০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান কিয়াম গাজী দলীয় পদ ও সকল ধরনের রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘদিন সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর নিজের নৈতিক অবস্থান থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন।

​কুয়াকাটা টাইমস২৪-কে মোঃ খলিলুর রহমান কিয়াম গাজী জানান, তিনি সর্বদা ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের কিছু কেন্দ্রীয় ও উচ্চপদস্থ নেতার বিরুদ্ধে গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তাঁর নজরে এসেছে। এই ধরনের কর্মকাণ্ড তাঁর ব্যক্তিগত আদর্শ ও বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় তিনি সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

​বিবৃতিতে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, তাঁর এই লেখায় ইচ্ছাকৃতভাবেই “ইসলাম” শব্দটি ব্যবহার করা হয়নি। তাঁর মতে, কোনো ব্যক্তি বা সংগঠন কেবল নামের সঙ্গে “ইসলাম” যুক্ত করলেই প্রকৃত অর্থে ইসলামের আদর্শের প্রতিনিধিত্ব করে না; বরং মানুষের প্রকৃত পরিচয় নির্ভর করে তার কর্ম ও চরিত্রের ওপর। পরিশেষে, দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তাঁর কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

​এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির তোফাজ্জল হোসেন সিপাহি বলেন, “৫ আগস্টের পর খলিলুর রহমানের সঙ্গে আমাদের পরিচয় হয় এবং এরপর থেকে তিনি দুই-তিন মাস আমাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি আর কোনো কর্মসূচিতে আসেননি এবং কোনো যোগাযোগও রাখেননি।”

​তিনি আরও দাবি করেন, খলিলুর রহমানের ব্যক্তিগত জমিজমা নিয়ে অন্য একজনের সঙ্গে বিরোধ ছিল, যা সালিশ-মীমাংসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়নি। এছাড়া একজনের কাছে তাঁর পাওনা তিন লাখ টাকা আদায়ে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব না নেওয়ায় তিনি নিজেই দল থেকে দূরত্ব বজায় করে চলছেন। তোফাজ্জল হোসেন সিপাহি জানান, খলিলুর রহমান দাপ্তরিক বা লিখিতভাবে তাঁদের কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। বিষয়টি নিয়ে সংগঠনের দায়িত্বশীলরা বসে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মহিপুর ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ: কারণ হিসেবে নৈতিক অবক্ষয়ের অভিযোগ

আপডেট সময় : ১১:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬