পটুয়াখালীর কুয়াকাটার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কুয়াকাটা প্রেস ক্লাব’-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী দুই বছরের জন্য ক্লাবের সভাপতি হিসেবে রুমান ইমতিয়াজ তুষার এবং সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম মিরন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) কুয়াকাটা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন রুমান ইমতিয়াজ তুষার। বিদায়ী সাধারণ সম্পাদক হোসাইন আমিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় ক্লাবের কার্যক্রম ও উন্নয়নমূলক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
নির্বাচন প্রক্রিয়ায় ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন রুমান ইমতিয়াজ তুষার। এছাড়া বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
নির্বাচন শেষে নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সিনিয়র সহ-সভাপতি: মো. মিজানুর রহমান (নয়াদিগন্ত)
সহ-সভাপতি এম. এ. মান্নান চৌধুরী (আজকালের কণ্ঠ)
যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল
অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল।
দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (সমকাল)
প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জাকির হোসেন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আলমাস (ঢাকা পোস্ট)
ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগর (আগামীর সময়)
গবেষণা সম্পাদক জুয়েল ফরাজী
পর্যটন বিষয়ক সম্পাদক আবুল হোসেন রাজু
নতুন কমিটির নেতৃবৃন্দ ক্লাবের মান উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং কুয়াকাটার পর্যটন শিল্পের প্রসারে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।















