ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর Logo কলাপাড়ায় হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন Logo কলাপাড়ায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ:থানায় মামলা। Logo মহিপুরে মুদি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহিপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ জন Logo মহিপুর যুবদল নেতার মারধরের অভিযোগ প্রমাণিত: তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা মহিপুর থানা বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব উদাহরণ Logo মহিপুরে ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণে দুর্নীতির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে Logo মহিপুর ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ: কারণ হিসেবে নৈতিক অবক্ষয়ের অভিযোগ Logo মহিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত
আজকের শিরোনামঃ

কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ধ্বংসের চেষ্টা: লেম্বুরবনে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড।

  • আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৪৬৭ বার পড়া হয়েছে

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের অদূরে লেম্বুরবন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সৈকতের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়দের সোচ্চার হওয়ার পর দ্রুত এই আইনি ব্যবস্থা গ্রহণ করা হলো।
​শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকেই কুয়াকাটার লেম্বুরচর স্পটে স্কেভেটর (ভেকু) মেশিন নামিয়ে সৈকত থেকে বালু উত্তোলন শুরু করা হয়। উত্তোলনকৃত বালু ট্রাকযোগে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছিল। সৈকতের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ও ১৫ ধারার বিধান অনুযায়ী অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​তিনি আরও বলেন, “কুয়াকাটা সৈকত আমাদের জাতীয় সম্পদ। এর পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বদা সতর্ক। সৈকতের সৌন্দর্যহানি বা পরিবেশ ধ্বংসকারী কোনো কর্মকাণ্ডই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্টরা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের কঠোর আইনি ব্যবস্থা কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশ ও পর্যটকদের জন্য সৈকতকে আরও সুরক্ষিত রাখবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর

কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ধ্বংসের চেষ্টা: লেম্বুরবনে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড।

আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬