ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কলাপাড়ায় হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন Logo কলাপাড়ায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ:থানায় মামলা। Logo মহিপুরে মুদি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহিপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ জন Logo মহিপুর যুবদল নেতার মারধরের অভিযোগ প্রমাণিত: তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা মহিপুর থানা বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব উদাহরণ Logo মহিপুরে ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণে দুর্নীতির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে Logo মহিপুর ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ: কারণ হিসেবে নৈতিক অবক্ষয়ের অভিযোগ Logo মহিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত Logo মহিপুরে গরু ব্যবসায়ীর ১৩ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে থানায় অভিযোগ।
আজকের শিরোনামঃ

মহিপুরে মুদি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

  • আপডেট সময় : ০৮:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৬০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মো. ইদ্রিস (২৬) নামের এক মুদি ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ইদ্রিসকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস স্থানীয় ব্যবসায়ী মোঃ মানিক আকনের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে লতাচাপলী ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেন ওরফে আবুল কোম্পানির ছেলে সাব্বিরের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল ইদ্রিসের মুদি দোকানে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তারা হাতুড়ি, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে ইদ্রিসের হাত, পা ও শরীরের একাধিক স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে হামলাকারীরা কেটে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইদ্রিসের পরিবারের অভিযোগ, আবুল হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করেন। ক্ষমতার পটপরিবর্তনের পর বর্তমানে তিনি বিএনপির কিছু অসাধু ব্যক্তির ছত্রছায়ায় ফের এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইদ্রিসের ওপর এই নির্মম হামলাও সেই প্রভাব বিস্তারের অংশ।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মহিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য মোঃ আবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে একটু দূরে আছি, পরে যোগাযোগ করবো।’ তবে পরবর্তীতে তার পক্ষ থেকে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, ‘আমি অফিসের কাজে পটুয়াখালীতে অবস্থান করায় বিষয়টি এখনো পুরোপুরি জানি না। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন

মহিপুরে মুদি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬