ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর Logo কলাপাড়ায় হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন Logo কলাপাড়ায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ:থানায় মামলা। Logo মহিপুরে মুদি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহিপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ জন Logo মহিপুর যুবদল নেতার মারধরের অভিযোগ প্রমাণিত: তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা মহিপুর থানা বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব উদাহরণ Logo মহিপুরে ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণে দুর্নীতির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে Logo মহিপুর ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ: কারণ হিসেবে নৈতিক অবক্ষয়ের অভিযোগ Logo মহিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত
আজকের শিরোনামঃ

আলিপুরে ৬০০ ফুট সড়ক নির্মাণে অনিয়ম: মাঝপথে কাজ শুরু, ভোগান্তিতে এলাকাবাসী

  • আপডেট সময় : ১১:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৪৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর সোহেলা হল রোডের প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের সড়কের নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের শুরু থেকে প্রায় ১০০ ফুট অংশ ইতোমধ্যে পাকা করা হয়েছে। তবে বাকি অংশ ধারাবাহিকভাবে নির্মাণ না করে হঠাৎ করেই মাঝখান থেকে পুনরায় পাকা করার কাজ শুরু করা হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এলাকাবাসীর অভিযোগ, সাধারণ নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণ এক প্রান্ত থেকে ধারাবাহিকভাবে এগোনোর কথা থাকলেও তা মানা হয়নি। এতে করে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এ ধরনের কাজকে অনিয়ম কিংবা দুর্নীতির ইঙ্গিত হিসেবে দেখছেন।
তাদের আরও দাবি, প্রভাবশালী কিছু ব্যক্তির বাড়ির সামনে অগ্রাধিকার দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। ফলে রাস্তার বাকি অংশ দীর্ঘদিন ধরে অপরিকল্পিত অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অসম্পূর্ণ অংশে পানি জমে কাদায় পরিণত হওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
এ বিষয়ে সড়ক নির্মাণের ঠিকাদার আসাদুজ্জামান অপু বলেন, “স্কিম যেভাবে হাতে পেয়েছি, সেভাবেই কাজ শুরু করেছি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সম্পৃক্ততা রয়েছে। আমি এসে সরাসরি কথা বলবো।”
অন্যদিকে, লতাচাপলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে এলজিইডির প্রকৌশলী সায়েম খানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সঠিক পরিকল্পনা অনুযায়ী পুরো সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর

আলিপুরে ৬০০ ফুট সড়ক নির্মাণে অনিয়ম: মাঝপথে কাজ শুরু, ভোগান্তিতে এলাকাবাসী

আপডেট সময় : ১১:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬