ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর Logo কলাপাড়ায় হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন Logo কলাপাড়ায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ:থানায় মামলা। Logo মহিপুরে মুদি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহিপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ জন Logo মহিপুর যুবদল নেতার মারধরের অভিযোগ প্রমাণিত: তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা মহিপুর থানা বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব উদাহরণ Logo মহিপুরে ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণে দুর্নীতির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে Logo মহিপুর ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ: কারণ হিসেবে নৈতিক অবক্ষয়ের অভিযোগ Logo মহিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত
আজকের শিরোনামঃ

মহিপুর থানা পুলিশের অভিযানে ৯৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক ২

  • আপডেট সময় : ১১:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার ৫৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের পেছনের টিনশেড ঘর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​আটককৃতরা হলেন—বরগুনা জেলার আমতলী থানার কৃষ্ণনগর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহিন আলম ফকির (৪২) এবং পটুয়াখালী জেলার তুলাতলী এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইমরান হাওলাদার (১৯)।
​মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি বিশেষ আভিযানিক দল কুয়াকাটার একটি আবাসিক হোটেলের পেছনে অভিযান চালায়। এ সময় ওই হোটেলের পিছনে একটি টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে ৯৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরেই এই চক্রটি পর্যটন নগরী কুয়াকাটার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
​মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
​স্থানীয় সচেতন মহল মনে করছে, কুয়াকাটার মতো পর্যটন এলাকায় নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে অপরাধ কর্মকাণ্ড অনেকাংশেই কমে আসবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর

মহিপুর থানা পুলিশের অভিযানে ৯৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক ২

আপডেট সময় : ১১:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬