পটুয়াখালীর মহিপুর থানায় ৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সেকান্দার চৌকিদার এবং ভিকটিম শিশুটির পরিবার মহিপুর থানার অনন্তপাড়া গ্রামের একই এলাকার বাসিন্দা। পূর্ব পরিচয়ের সুবাদে অভিযুক্ত প্রায়ই ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন।
গত ১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ৮:০০টা থেকে ৮:৩৫ মিনিটের মধ্যে লম্পট সেকান্দার খাবারের লোভ দেখিয়ে ওই শিশুকে তার পৈত্রিক বাড়ি সংলগ্ন খালপাড়ে নিয়ে যায়। সেখানে সে বিকৃত লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে শিশুটির মুখের অভ্যন্তরে তার যৌনাঙ্গ প্রবেশ করায়।
ঘটনার পর আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ভিকটিমের পিতা বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় মামলা নং-০৭ রুজু করা হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই (নিরস্ত্র) শেখ ফিরোজ আলমকে দায়িত্ব দেওয়া হয়। মামলা রুজুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে আজ রাত ৭:৫৫ ঘটিকায় অভিযুক্ত সেকান্দার চৌকিদারকে গ্রেপ্তার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।










