পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক রাধেশ্যাম স্যারকে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
গত ২১ জুন ২০২৬ তারিখে বিদ্যালয়ে একই সঙ্গে প্রবীণ শিক্ষক রাধেশ্যাম স্যারের বিদায়ী সংবর্ধনা এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এইমাত্র পাওয়াঃ
আজকের শিরোনামঃ
মানবিক অবক্ষয়’: প্রিয় শিক্ষককে যথাযথ সম্মান না দেওয়ায় ডালবুগঞ্জ স্কুলের প্রাক্তনদের তীব্র নিন্দা
প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের কর্মময় জীবন শেষে বিদায় নেওয়া শিক্ষককে অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে না রেখে মঞ্চের একপাশে বসিয়ে রাখা হয়েছে। অথচ মঞ্চের সামনের সারি ও গুরুত্বপূর্ণ আসনগুলোতে স্থানীয় আমন্ত্রিত অতিথিদের বসানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতেও বিদায়ী শিক্ষকের সেই অবহেলিত অবস্থান স্পষ্ট ফুটে উঠেছে।
জনপ্রিয় সংবাদ














