পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ৩৯৬/২৩ মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ জুন) সন্ধ্যায় মহিপুর থানার এএসআই (নিঃ) মোঃ আবুল বাশার হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির নাম আবুল কালাম (পিতা: মৃত আবুল কাশেম মৃধা)। তার বাড়ি মহিপুর থানার আলীপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে মহিপুর থানার এএসআই (নিঃ) মোঃ আবুল বাশার হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।














